ধেড়ুয়াতে ট্রাকের ধাক্কায় মৃত এক ব্যক্তি
সেই সময় ধেড়ুয়া এলাকা থেকে বালি নিয়ে যাওয়ার জন্য আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে ।ঘটনাস্থলে তিনি বাইক সমেত ছিটকে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গুড়গুড়িপাল থানার পুলিশ।
পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে কি কারনে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক পলাতক। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ও মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

Post a Comment